ফরিদগঞ্জের ধানুয়ায় শিশু ধর্ষণ-চেষ্টার অভিযোগে আটক ইমামকে আদালতে প্রেরণ
২৮ মে, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জের ধানুয়ায় শিশু ধর্ষণ-চেষ্টার অভিযোগে আটক ইমামকে আদালতে প্রেরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৫-০৩-২০২৫ ০৭:৪২ অপরাহ্ন
ফরিদগঞ্জের ধানুয়ায় শিশু ধর্ষণ-চেষ্টার অভিযোগে আটক ইমামকে আদালতে প্রেরণ
ফরিদগঞ্জে এবার টাকার লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ-চেষ্টার অভিযোগ উঠেছে। ৯৯৯ ও স্থানীয়ভাবে ফোন কলের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত নজির আহমেদ (৫০) নামে এক মসজিদের ইমামকে আটক করে। তবে ঘটনার শিকার শিশুটির পরিবারের কেউ থানায় অভিযোগ না দেওয়াতে অভিযুক্তকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় একটি প্রভাবশালী চক্র ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও শনিবার (১৫ মার্চ) ভুক্তভোগী শিশুটির ওই ঘটনার কথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানুয়া গ্রামের একটি মসজিদে ইমামতি করেন নজির আহমেদ। ঘটনার দিন সন্ধ্যায় শিশুটি তার অন্যান্য সহপাঠীর সাথে খেলা করছিলো। শিশুটিকে টাকার লোভ দেখিয়ে অভিযুক্ত ইমাম তার নিজ কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দিলে এবং পুলিশের কাছে ফোন কলের প্রেক্ষিতে অভিযুক্ত ইমাম নজির আহমেদকে আটক করে পুলিশে সোপর্দ করে। শিশুটির পরিবারের সদস্যরা বক্তব্য দিতে রাজি না হওয়াতে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ বলেন, স্থানীয়রা অভিযুক্ত ইমামকে নিয়ে একটি সালিসি বৈঠকে বসেছিলো। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এসে অভিযুক্তকে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম জানান, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থল থেকে নজির আহমেদ নামে ওই ইমামকে থানা হেফাজতে নিয়ে এসেছি। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না পাওয়াতে তাকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০৩-২০২৫ ০৭:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 150 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া