মতলব দক্ষিণে সাড়ে ২৯ হাজার শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’
০১ জুন, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

  

মতলব দক্ষিণে সাড়ে ২৯ হাজার শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৫-০৩-২০২৫ ০৭:৫৭ অপরাহ্ন
মতলব দক্ষিণে সাড়ে ২৯ হাজার শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’
সারাদেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ১৫ মার্চ) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলায় সাড়ে ২৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ৬ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার ১৯৩ টি কেন্দ্রে শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৬ শ ৯৮ জন, তন্মোধ্যে খাওয়ানো হয়েছে ৩ হাজার ৬২৩ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৬৫৫ শিশু,তন্মোধ্যে খাওয়ানো হয়েছে ২৫ হাজার ৯৫২ শিশুকে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রায়হান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল৷ আবাসিক অফিসার ডাক্তার রাজিব কিশোর বণিক, এম.টি ইপি আই মোঃ নয়ন সরকার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রায়হান বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে ২ বার ৯৮ শতাংশ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে ভিটামিন ‘এ’ অভাবজনিত অন্ধত্বের হার ১ শতাংশের নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে।

এই সাফল্য ধরে রাখতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো চলমান রাখা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০৩-২০২৫ ০৭:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 156 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া