চাঁদপুরের বালিয়ায় ব্যবসায়ীকে হ’ত্যা ও গুমের চেষ্টা, থানায় অভিযোগ
২৮ মে, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন

  

চাঁদপুরের বালিয়ায় ব্যবসায়ীকে হ’ত্যা ও গুমের চেষ্টা, থানায় অভিযোগ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৫-০৩-২০২৫ ০৮:০৫ অপরাহ্ন
চাঁদপুরের বালিয়ায় ব্যবসায়ীকে হ’ত্যা ও গুমের চেষ্টা, থানায় অভিযোগ
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে মোঃ জহিরুল ইসলাম খান (৬৮) নামে একজন বয়োজ্যেষ্ঠ ব্যবসায়ীকে হত্যা ও গুম করে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ ফরকাবাদ খান বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় কয়েকজন দেখে ফেলায় ব্যবসায়ী জহিরুল ইসলাম প্রাণে রক্ষা পান।

এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম নোমান চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় ফারাক্কাবাদ এলাকায় ব্যাপক আলোচনা এবং আতঙ্কের সৃষ্টি হয়।

থানায় দায়েরকৃত অভিযোগ পত্রে উল্লেখ কর হয়, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ব্যবসায়ী জহিরুল ইসলাম নামাজের জন্য নিজের বাড়ী থেকে বের হয়। রাস্তায় পৌঁছলে স্থানীয় মৃত হাবিবুল্লাহ খানের ছেলে মোঃ ইব্রাহিম খান, মৃত ছালামত খানের ছেলে মোঃ হোসেন খান অজ্ঞাত ১০/১২জন লোক নিয়ে ব্যবসায়ী জহিরুল ইসলামের পথরোধ করে। এসময় তারা পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র টেডা, রামদা, চাপাতি, দিয়ে জহিরুল ইসলামকে মেরে ফেলার চেষ্টা করে। বিষয়টি স্থানীয় কয়েকজন দেখে ফেলায় প্রাণে রক্ষা পান তিনি। তবে উল্লেখিত অস্ত্রধারীরা যাওয়ার সময় ব্যবসায়ী জহিরুল ইসলামকে গুম করে ফেলার হুমকিও দেন।

অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়, অভিযুক্তরা পতিত আওয়ামী লীগ সরকারে থাকাকালীন দলীয় প্রভাব খাটিয়ে জোর পূর্বোক ব্যবসায়ী জহিরুল ইসলামের সম্পত্তি দখল করে।

পরবর্তীতে আওয়ামী সরকারের পতনের পর স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা দখলকৃত সেই জমি পূর্নউদ্বারের জন্য অভিযুক্তদের জানান‌। তারা সেটি অমান্য এবং প্রত্যাখ্যান করে। মূলত দখলকৃত সেই জমি ফেরত চাওয়ায় ব্যবসায়ী জহিরুল ইসলামকে হত্যা এবং গুমের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এ বিষয়ে প্রশাসনের কাছে সুবিচার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০৩-২০২৫ ০৮:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 127 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া