চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৩ জুন, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. সাইম পাটওয়ারী
১৫-০৩-২০২৫ ০৯:০৩ অপরাহ্ন
চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত
চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৫ মার্চ) দুপুরে বাবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মহসিন মজুমদার লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাবুল মাল ও সিনিয়ার সহ- সম্পাদক আলমগীর পাটওয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুর পৌরসভা ১৪ নং ওয়ার্ড বিএনপির ঘাঁটি। আপনারা অনেকেই কথায় কথায় শুধু একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেন, আপনারা দয়া করে কাদা ছোড়াছুড়ি বন্ধ করেন। যে দলের মধ্যে বিশৃঙ্খলা করবে তার জায়গা দলের মধ্যে হবে না। দলের বাহিরে গিয়ে আপনি আপনার মত করে দলের বাহিরে যা মন চায় তা করেন। দলের সমর্থক হয়ে দলের অপকর্মের দায় দল নিবে না।

দ্বি-বার্ষিক সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক চাঁদপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ আক্তার হোসেন মাঝি, প্রধান বক্তা চাঁদপুর পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডঃ হারুন অর রশিদ, প্রধান সমন্বয়ক পৌর আহবায়ক কমিটি সম্মানিত সদস্য মাইনুল হক (জীবন)।

সম্মেলন শেষে চাঁদপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ আক্তার হোসেন মাঝি ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসবে মোঃ বাবুল মাল, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আলমগীর পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ হান্নান বেপারীর নাম ঘোষণা করেন।

সম্মেলন ও ইফতার মাহফিলে জেলা বিএনপির সদস্য কাজী শাহাদাত হোসেন, চাঁদপুর সদর বিএনপির সহ-সভাপতি এ কে এম সেলিম, সাবেক পৌর ছাত্রদল যুগ্ন আহবায়ক রুবেল ঢালী, ১৪ নং ওয়ার্ডের বিএনপি সিনিয়র সহ-সভাপতি ডাঃ শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাউছার পাটওয়ারী, পৌর যুবদল নেতা মাহবুবুর রহমান খান সোহাগ, ১৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মোবারক পালোয়ান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মো. সাইম পাটওয়ারী ১৫-০৩-২০২৫ ০৯:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 152 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া