ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৯ জুন, ২০২৬ ০১:৫২ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৫-০৩-২০২৫ ০৯:১১ অপরাহ্ন
ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ ) প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রয়াত সদস্যগণসহ বিশ্বের সকল প্রয়াত মুসলিমদের আত্মার মাগফেরাত ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান। এর আগে প্রেসক্লাবের ৩য় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সদস্য আবু হেনা মোস্তফা কামাল, নাছির পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আ. ছোবহান লিটন, সদস্য মো. মহিউদ্দিন, বিল্লাল হোসেন সাগর, এসএম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, এসএম ইকবাল হোসেন, নির্বাহী কমিটির সদস্য শিমুল হাসান, আবু তালেব সর্দার, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, প্রকাশনা বিষয়ক সম্পাদক সৌরভ হোসেন, কোষাধ্যক্ষ আক্তার হোসেন, সহ-কোষাধ্যক্ষ রুহুল আমিন খান স্বপন, আইসিটি বিষয়ক সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, পাঠাগার সম্পাদক মাসুম তালুকদার ও সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন।

এছাড়া প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০৩-২০২৫ ০৯:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 207 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া