মতলব উত্তরে ভিটামিন 'এ' ক্যাপসুল খেলো ৪৪ হাজার ৮ শ' শিশু
০২ জুন, ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন

  

মতলব উত্তরে ভিটামিন 'এ' ক্যাপসুল খেলো ৪৪ হাজার ৮ শ' শিশু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৫-০৩-২০২৫ ০৯:২৯ অপরাহ্ন
মতলব উত্তরে ভিটামিন 'এ' ক্যাপসুল খেলো ৪৪ হাজার ৮ শ' শিশু
মতলব উত্তর উপজেলার ৪৪ হাজার ৮শ' শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

শনিবার (১৫ মার্চ) উপজেলার কেন্দ্রগুলোতে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ভাষান চন্দ্র কীর্ত্তনীয়া।

উপজেলার দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. ইসমাইল হোসেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোবারক হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ভাষান চন্দ্র কীর্ত্তনীয়া, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সুভাষ চন্দ্র সরকার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রোকেয়া বেগম, শাহনাজ আক্তার, স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবকগণ।

মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪৫ হাজার ৫ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তার মধ্যে ৬-১১ মাস বয়সী ৪ হাজার ৫শ' শিশুদের নীল ক্যাপসুল এবং ৪০ হাজার ৫শ' ৫ জন শিশুকে ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল। ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৪৪ হাজার ৮শ'। তার মধ্যে ৬-১১ মাস বয়সী ৪ হাজার ৫শ' শিশুর নীল ক্যাপসুল এবং ৪০ হাজার ৫শ' ৫ জন শিশুর ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, অনেক সময় শিশুদের শরীরে ভিটামিন 'এ'-এর ঘাটতি থাকে, এই ঘাটতি পূরণের জন্যে এ ক্যাম্পেইনের আয়োজন। জাতির ভবিষ্যৎ শিশুদের কথা চিন্তা করে সকলে মিলে ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইন সফল করা আমাদের দায়িত্ব। এ ক্যাম্পেইনে কোনো শিশু যাতে বাদ না পড়ে তার জন্যে সকলকে দৃষ্টি রাখতে হবে। তিনি আরোও বলেন, কচুশাকসহ সবুজ শাকসবজির মধ্যেও ভিটামিন 'এ' পাওয়া যায়। এ সময় শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব দূরীকরণ, ভিটামিন 'এ'- এর গুরুত্ব এবং সুষম খাবারের বিষয়ে মায়েদের সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ প্রদান করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. ইসমাইল হোসেনসহ একটি টিম টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করছেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০৩-২০২৫ ০৯:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 158 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া