কচুয়ায় রহিমানগর বাজারের ছয় ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
২৮ মে, ২০২৬ ০৯:০৬ পূর্বাহ্ন

  

কচুয়ায় রহিমানগর বাজারের ছয় ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৫-০৩-২০২৫ ০৯:৪০ অপরাহ্ন
কচুয়ায় রহিমানগর বাজারের ছয় ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
কচুয়ায় রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মালামাল সরবরাহ নিশ্চিত ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার সামগ্রী উৎপাদন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

শনিবার (১৫ মার্চ ) বিকেলে উপজেলার রহিমানগর বাজারের ছয় ব্যবসায়ীকে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়।

তিন মুদি ব্যবসায়ীর দোকানে মূল্য তালিকা না থাকায় তিন হাজার টাকা ও তিন হোটেল এন্ড রেস্টুরেন্টে খাবার অযোগ্য কেমিক্যাল ব্যবহার করার দায়ে ভোক্তা অধিকার আইনে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশান (ভূমি) বাপ্পী দত্ত রনি।

এ সময় স্যানিটারী ইন্সপেক্টর আহসান উল্লাহ ও কচুয়া থানার এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

একই দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি কড়ইয়া ইউনিয়নের পূর্ব কালচোঁ গ্রামের প্রবাসী সরোয়ার এস্কেভেটর দিয়ে পূর্ব কালচোঁ বিলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সময় তা বন্ধ করে দেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০৩-২০২৫ ০৯:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 136 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া