হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
২৮ মে, ২০২৬ ০৯:০৭ পূর্বাহ্ন

  

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৫-০৩-২০২৫ ১০:০৪ অপরাহ্ন
হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ মার্চ ) হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়িতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপির সমন্বয়ক ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি তার বক্তব্যে বলেন, 'হাজীগঞ্জ-শাহরাস্তির মাটিতে টেন্ডারবাজ চাঁদাবাজের স্থান হবে না। বিএনপির কেউ এসবে জড়িত হলে তার দায় বিএনপি নিবে না। আমরা এসব কঠোর হাতে দমন করবো। চাঁদাবাজির কোনো তকমা আমরা নিতে চাই না, নেবো না।'

তিনি আরো বলেন, গত ৫ আগস্টের পর থেকে আমরা সবাই মামলা হামলা থেকে মুক্ত। চাঁদাবাজি টেন্ডারবাজির বিষয়ে নেতা-কর্মীরা সবাই সজাগ থাকবেন, সবাই দায়িত্বশীল আচরণ করবেন। আমাদের দলের কেউ কারো প্রতি জোর জবরদস্তি করলে তা আপনারা প্রতিহত করবেন। আমাদের নেতা তারেক রহমান যে বাংলাদেশ চান আমরা সেই বাংলাদেশ চাই। চাঁদাবাজির কোনো তকমা আমরা নেবো না, জনগণকে সাথে নিয়ে আমরা চাঁদাবাজি বন্ধ করবো। যারা দলের পদ-পদবী ব্যবহার করে চাঁদাবাজি করবে, দরবার করে টাকা নিবে, তাদেরকে থানায় দিবেন। আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিহত করবো।

হাজীগঞ্জ পৌরসভার সিএনজি স্ট্যান্ড ইজারার বিষয়ে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, গত ৫ আগস্টের পর আমরা হাজীগঞ্জ বাজারে সিএনজি স্ট্যান্ডের চাঁদা বন্ধ করে দিয়েছি। এখন আবার নতুন করে পৌরসভা থেকে সিএনজি স্ট্যান্ড ইজারা দেয়া হয়েছে। আমরা এসব চাঁদাবাজি দেখতে চাই না। আমাদের কেউ কেউ টেন্ডারে অংশ নিয়েছে, তাদেরকে এসব থেকে ফিরতে হবে। আমরা হাজীগঞ্জকে যানজটমুক্ত দেখতে চাই।

হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের মজুমদারের সভাপ্রধানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটোয়ারী, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব দীন ইসলাম টগর প্রমুখ।

উপজেলা ছাত্রদলের সভাপতি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এমএ নাফের শাহ, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টো, সহ-সভাপতি জামাল উদ্দিন তালুকদার কিরণ, ওমর ফারুক টিটুসহ সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন স্বপন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আক্তার হোসেন দুলাল, যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির সুমন, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ পাটোযারী, ছাত্রদল নেতা ফয়সাল হাসান, সামছুদ্দিন নূর রাজু, যুবদল নেতা হোসেন মোল্লা লিটন, মোবাশ্বের হোসেন মোল্লা, জুলহাস চৌধুরী, আলাউদ্দিন তরুণ, রফিকুল ইসলাম রনি, আবু বকর তফাদার ও কাদের দেওয়ান, পৌর শ্রমিক দলের আহ্বায়ক রাশেদ আলম হীরাসহ উপজেলা, পৌর ও সকল ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলের কয়েক সহস নেতা-কর্মী। প্রয়াত সকল নেতার স্মরণে মোনাজাত পরিচালনা করেন শাহরাস্তির হোসেনপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০৩-২০২৫ ১০:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 134 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া