শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৩-২০২৫ ০১:০৩ পূর্বাহ্ন |
শনিবার (১৫ মার্চ) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জনাব মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), চাঁদপুর এর উপস্থাপনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
সন্ধ্যায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ লুৎফর রহমান এর সঞ্চালনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
এসময় জনাব মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), চাঁদপুর, জনাব রিজওয়ান সাঈদ জিকু, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া