শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১৬-০৩-২০২৫ ১২:৪৬ অপরাহ্ন |
শনিবার (১৫ মার্চ) বিকেলে মৈশাদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে গণমানুষের দল। এ দল মানুষের কল্যাণে কাজ করেন। আমরা এই দলের কর্মী হয়ে নিজেদের গর্বিত মনে করছি। তিনি আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্নকে বাস্তবায়ন করতে তারুণ্যের অহংকার তারেক রহমান ও গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ দিয়ে বাংলাদেশকে বৈপ্লবিক পরিবর্তন ও গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমানের বিশেষ বার্তা আপনাদেরকে দিতে এসেছি। আপনারা এখানে যারা উপস্থিত আছেন সকলে মিলে যদি তারেক রহমানের নির্দেশনা পালন করি, তাহলে মৈশাদী ইউনিয়ন হবে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন। বিএনপির নেতাকর্মীরা মানুষের সাথে খারাপ ব্যবহার, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজিসহ কোন কিছুতেই জড়াতে পারবেন না। যিনি জড়াবে সেটা হবে তার ব্যক্তিগত বিষয়। দল সেটার দায় নিবে না। তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন খাঁন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মৈশাদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য গাজী মাসুদ রায়হান, জাকির হোসেন, শাহানারা আক্তার শানু।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন।
এসময় চাঁদপুর জেলা, সদর উপজেলা এবং মৈশাদী ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, তাঁতীদল, কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে মাহাবুবুর রহমান স্বপনকে মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও খাইরুল বাশার খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া