শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৩-২০২৫ ০১:২১ অপরাহ্ন |
রোববার (১৬ মার্চ) চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে সচেতন নাগরিক কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মানবাধিকার কর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।
দুপুরে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিতরা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়, যেমন- নারী ও শিশু নির্যাতন "বন্ধ করুন এখনই" “ধর্ষকের শাস্তি ফাঁসি চাই”, “নারীর নিরাপত্তা নিশ্চিত কর” এবং “বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই”।
বক্তারা বলেন, ধর্ষণের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে, যা আমাদের সমাজের জন্য এক ভয়াবহ সংকেত। বর্তমান আইনে ধর্ষণের শাস্তি থাকলেও বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় অনেক অপরাধী শাস্তির মুখ দেখেন না।
বক্তারা সরকারের কাছে দ্রুত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য দাবি ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে এসব অপরাধীদের দ্রুত শাস্তি কার্যকর করার আহ্বান জানান তারা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া