রায়ে সন্তুষ্ট আবরারের বাবা, দ্রুত কার্যকরের দাবি
২৬ মে, ২০২৬ ০১:৫১ পূর্বাহ্ন

  

রায়ে সন্তুষ্ট আবরারের বাবা, দ্রুত কার্যকরের দাবি

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
১৬-০৩-২০২৫ ০১:২৮ অপরাহ্ন
রায়ে সন্তুষ্ট আবরারের বাবা, দ্রুত কার্যকরের দাবি
বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এতে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আবরারের বাবা মো. বরকত উল্লাহ।

রবিবার (১৬ মার্চ) রায় ঘোষণার পর গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।

আবরারের বাবা বলেন, হাইকোর্ট যে রায় দিয়েছেন তাতে আমরা আপাতত সন্তুষ্ট। আমি চাই এ রায় দ্রুত কার্যকর করা হোক। ভবিষ্যতে এভাবে আর কারও বাবা-মায়ের বুক যেন খালি না হয়।

র‍্যাগিং বন্ধ চেয়ে তিনি বলেন, হলগুলোতে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ধরনের র‍্যাগিংয়ের পুনরাবৃত্তি যেন আর না ঘটে। এভাবে যেন আর কোনো ছাত্রের মৃত্যু না হয়। কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যেন সকল জায়গা থেকে র‍্যাগিং নিষিদ্ধ করা হয়।

এসময় আবরার ফাহাদকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৬-০৩-২০২৫ ০১:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 127 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া