শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৩-২০২৫ ০৭:৪৬ অপরাহ্ন |
রোববার (১৬ মার্চ ) সকাল ৮ টা হতে বিকেল ৩টা পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে মতলব দক্ষিণ হতে গৌরিপুর এলাকার রাস্তায় এবং ফরিদগঞ্জ উপজেলায় ফরিদগঞ্জ বাজার এলাকার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসানো হয়।
অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযানটি পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে সর্বমোট ১১৫টি যানবাহনে তল্লাশি করা হয়।
লাইসেন্স না থাকার জন্যে ৪ জন মোটরসাইকেল আরোহীকে সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ ৬টি গাড়ি জব্দ করে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া