চাঁদপুরে ১৩ বছর পর ড্যাবের ইফতার মাহফিল
০৭ মে, ২০২৬ ০৭:২৪ পূর্বাহ্ন

  

চাঁদপুরে ১৩ বছর পর ড্যাবের ইফতার মাহফিল

শামসুল আলম জুয়েল
১৬-০৩-২০২৫ ০৯:১২ অপরাহ্ন
চাঁদপুরে ১৩ বছর পর ড্যাবের ইফতার মাহফিল
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ১৩ বছর পর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচ তলায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. সৈয়দ আহমদ কাজল ও ড্যাব চাঁদপুরের সাধারণ সম্পাদক ডা.মোহাম্মদ মাহাবুবুল আলমের যৌথ সঞ্চালনায় ইফতারের পূর্বে বক্তব্য দেন বিশিষ্ট চিকিৎসক জাহাঙ্গীর খান, অধ্যাপক ডাক্তার সালেহ আহমেদ ও ডা. গফুর মিয়া।

আমন্ত্রিত অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম মান্নান, চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হারুন, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কেএম মাহাবুবুর রহমান, ব্যবসায়ী নেতা সুভাষচন্দ্র রায় প্রমুখ।

ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

দোয়া পরিচালনা করেন চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতির মাওলানা ড. মোশারফ হোসাইন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুরের চিকিৎসকরাসহ জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।


শামসুল আলম জুয়েল ১৬-০৩-২০২৫ ০৯:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 150 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া