শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৩-২০২৫ ১১:১১ অপরাহ্ন |
১৫ মার্চ (শনিবার) সন্ধ্যায় সংগঠনটির বার্ষিক ইফতার মাহফিল ও কার্যকরী কমিটির সভা শেষে ৩টি পদে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতির পদে আশিক বিন রহিম, সাধারণ সম্পাদক পদে সাদ আল-আমিন এবং সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ হানিফ নির্বাচিত হন।
এর আগে সংগঠনের বার্ষিক ইফতার মাহফিল শেষে কার্যকরী পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি গঠনকল্পে সংগঠনের সভাপতি মাইনুল ইসলাম মানিক তার পরিষদের কার্যকরী কমিটি (মেয়াদ পূর্ণ হওয়ায়) বিলুপ্ত ঘোষণা করেন। পাশাপাশি নতুন কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেন। একই সাথে তিনি সংগঠনের নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে এবছর সভাপতি পদে প্রার্থী হবেন না- বলে অভিমত প্রকাশ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন- ইয়াছিন দেওয়ান, এসএম তাইয়েব হোসেন ও হেসেন বেপারী। নির্বাচন পরিচালনা কমিটি সংগঠনের গণতন্ত্র অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ভোটারদের কাছে গোপন ভোট আহ্বান করেন। এর পাশাপাশি দেশে এবং বিদেশে (দূরে থাকা) অন্যান্য সদস্যদের কাছ থেকে অনলাইনে ভোট সংগ্রহ করেন।
প্রাপ্ত ফলাফলে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে আশিক বিন রহিম, সাধারণ সম্পাদক পদে সাদ আল-আমিন এবং সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ হানিফ নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন, সাহিত্য মঞ্চের সাবেক সাবেক সভাপতি মাইনুল ইসলাম মানিক, যুগ্ম সম্পাদক সাদমান শরীফ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এএম সাদ্দাম হোসেন, নির্বাহী সদস্য আহসান আরিফ নিলয়, পাঠচক্র বিষয়ক সম্পাদক সামিয়া আলম প্রমুখ।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, আমরা সততা এবং স্বচ্ছতার সাথে গোপন ব্যালটের মাধ্যমে ভোট সংগ্রহ করেছি। সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। ভোটারদের সহযোগিতায় আমরা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। নির্বাচিত নেতৃবৃন্দ আগামী ১মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানান তারা।
সাহিত্য মঞ্চের সদ্য সাবেক সভাপতি মাইনুল ইসলাম মানিক বলেন, সাহিত্য মঞ্চ আমার ভালোবাসা এবং প্রানের সংগঠন। আমি এই সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং পরপর দুইবার সভাপিতর দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্ব পালনকালীন সময়ে প্রত্যেক সদস্য আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। আমি সবার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা।
তিনি আরো বলেন, সংগঠনের নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে আমি তৃতীয় কাউন্সিলে প্রার্থী হইনি। আমি চাই সংগঠনের সদস্যদের থেকে নতুন নেতৃত্বে সৃষ্টি হোক। নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে অভিবাদন ও শুভেচ্ছা। আশা করছি, সংগঠনের অগ্রযাত্রাকে তারা আরও তরান্বিত করবেন। নতুন কমিটিকে আমি আমার অবস্থান থেকে তাদের কাজে সর্বোচ্চ সহযোগিতা করবো। সাহিত্য মঞ্চের পথচলা সুদীর্ঘ হোক, কর্মচাঞ্চল্যে প্রাণময় হোক, এই প্রত্যাশা রাখি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া