শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৩-২০২৫ ১১:২৮ অপরাহ্ন |
রোববার (১৬ মার্চ) এই আত্মহত্যার ঘটনা ঘটে। এদিকে বিউটি বেগমের শ্বশুরবাড়ির লোকজন তাকে দাফন করার প্রস্তুতি নেয়ার সময় তার বাবার বাড়ির লোকজন এসে বাধা দেয়। এ সময় দুই পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রবাসী স্বামী ইকবাল হোসেনের কথায় তার স্বজনরা স্ত্রী বিউটি বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন করেন।
এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম জাফরাবাদ এলাকার বাসিন্দা ইকবাল হোসেন তার স্ত্রী ও দু সন্তান নিয়ে বাসা ভাড়া করে থাকতেন। ইকবাল প্রবাসে যাওয়ার পর তার স্ত্রীকে বিভিন্ন বিষয় নিয়ে মোবাইলে ফোন করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হতো।
শনিবার সকাল দশটায় বিউটি বেগম ঘরে তালা মেরে হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামে তার বাবার বাড়িতে চলে যান। এ সময় বিউটি বেগম তার মা আয়েশা বেগম ও বাবা আব্দুর রশিদ গাজীর কাছ থেকে সারা জীবনের জন্যে ক্ষমা চেয়ে ঘরের ভেতর প্রবেশ করে বিষপান করেন। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই গৃহবধূ।
পারিবারিক কলহের জেরে এই মৃত্যুর কারণ বলে ধারণা স্থানীয়দের।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া