ইসলামী আন্দোলন চাঁদপুর সদর উপজেলার কমিটি গঠন
১৩ জুন, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ইসলামী আন্দোলন চাঁদপুর সদর উপজেলার কমিটি গঠন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৬-০৩-২০২৫ ১১:৫৫ অপরাহ্ন
ইসলামী আন্দোলন চাঁদপুর সদর উপজেলার কমিটি গঠন
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা মজলিশে শুরার অধিবেশন সম্পন্ন হয়েছে।

রোববার (১৬ মার্চ) সংগঠনের জেলা কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দীন খান।

মজলিশে শুরার অধিবেশন শেষে ২০২৫-২৬ সেশনের জন্যে সভাপতি হিসেবে ডা. বেলাল হোসাইন ও সেক্রেটারি হিসেবে মাওলানা মুজিবুর রহমানকে নির্বাচিত করে সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৩-২০২৫ ১১:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 181 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া