শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৩-২০২৫ ১২:০৫ পূর্বাহ্ন |
রোববার (১৬ মার্চ) বিকেলে জেলা কমিউনিটি পুলিশিংয়ের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা ডা. মোবারক হোসেন চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, প্রচার সম্পাদক অভিজিত রায়, সদস্য মো. সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক মাও. মো. আবদুর রহমান গাজী। অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার সকল ওয়ার্ডের টহল সদস্যের মাঝে তৈরিকৃত ইফতার বিতরণ করা হয়।
মোনাজাতের পূর্বে ওসি মো. বাহার মিয়া বলেন, চাঁদপুরে কমিউনিটি পুলিশং কার্যক্রম সুশৃঙ্খল। তারা পুলিশের সহযোগী। রাতের আঁধারে পাড়া-মহল্লায় টহল সদস্যদের নিয়মিতই দেখতে পাই। এটা আমার কাছে ভালো লাগে।
তিনি আরো বলেন, এসপি মহোদয় তাদের সাথে সময় স্বল্পতার কারণে ইফতার করতে পারেন না বিধায় তিনি তৈরিকৃত ইফতার দিয়েছেন। তারা যেনো মাহে রমজান ও ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে জন্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া