শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৩-২০২৫ ১২:১৫ পূর্বাহ্ন |
রোববার (১৬ মার্চ) সকাল ৮টা হতে দুপুর ১টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর দশানী, মোহাম্মদপুর ও নাছিরাকান্দি অংশে অভিযান চালিয়ে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। মাছ দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস ও পুলিশের উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামানসহ মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, অভিযানে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জাল পুড়িয়ে বিনষ্ট ও মাছগুলো দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া