দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা
২৬ মে, ২০২৬ ০১:২৩ পূর্বাহ্ন

  

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৭-০৩-২০২৫ ০৪:৫৩ অপরাহ্ন
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা
স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (১৬ মার্চ) এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে আলোচনাসভার আয়োজন করতে হবে।

আর গণহত্যা দিবস উপলক্ষে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণা ও আলোচনাসভার আয়োজন করতে হবে।

মাউশি জানিয়েছে, স্বাধীনতা দিবসে সকাল ৯টায় সব বিভাগ, জেলা ও উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজের আয়োজন করা হবে।

এ দিবস উপলক্ষে ২০ থেকে ২৫ মার্চের মধ্যে জাতীয় পর্যায়ের রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে। আর ২৩ মার্চের মধ্যে জেলা ও উপজেলায় স্কুল-কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল, টি-২০ ক্রিকেট ও কাবাডি বা হাডুডু খেলার আয়োজন করা হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৩-২০২৫ ০৪:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 193 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া