শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৩-২০২৫ ০৭:০১ অপরাহ্ন |
সোমবার (১৭ মার্চ) চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং উপ-পরিদর্শক মো: তরিকুল ইসলাম এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন (৩৩), পিতা- মোঃ ওসমান গাজী, মাতা:মোছাঃ আমেনা বেগম, সাং- হামাকর্দি (সিরাজ খাঁ এর ভাড়াটিয়া), থানা: চাঁদপুর সদর, চাঁদপুরকে ১৫ (পনেরো ) পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অপর আরেক সফল মাদকবিরোধী অভিযানে চাঁদপুর সদর উপজেলার মাদক ব্যবসায়ী মোঃ মোবারক মৃধা (৪৫), পিতা- জাকির মৃধা, মাতা: তফুরি বেগম, সাং- হাপানিয়া (মৃধা বাড়ী) থানা: চাঁদপুর সদর, চাঁদপুরকে ২০০(দুইশত) গ্রাম গাঁজা ও ০৫(পাঁচ) পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অতঃপর চাঁদপুর সদর মডেল থানায় যথাক্রমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ও ১৯(ক) ধারায় উপ-পরিদর্শক জনাব মোঃ তরিকুল ইসলাম যথাক্রমে গাঁজা ও ইয়াবা সংক্রান্ত ধারায় পৃথক পৃথক ২(দুই)টি নিয়মিত মামলা দায়ের করেন।
একই দিনে অন্য অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার ও চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক তাজুল ইসলাম এর সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাঁদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন আসামী মোঃ সুমন হাওলাদার (২৩), পিতা: শাহাবুদ্দিন হাওলাদার, সাং:চেয়ারম্যান ঘাট, জি.টি.রোড, চাঁদপুর সদর, চাঁদপুরকে ২০(বিশ) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
বর্ণিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় আসামীকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মোবাইল কোর্ট এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহন করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া