মতলবে যৌথ বাহিনীর অভিযানে দালাল চক্রের দুই সদস্য আটক
২৮ মে, ২০২৬ ০৭:২৮ পূর্বাহ্ন

  

মতলবে যৌথ বাহিনীর অভিযানে দালাল চক্রের দুই সদস্য আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৭-০৩-২০২৫ ০৯:৪০ অপরাহ্ন
মতলবে যৌথ বাহিনীর অভিযানে দালাল চক্রের দুই সদস্য আটক
মতলব দক্ষিণ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দালাল চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুর ১২টার সময় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মতলব দক্ষিণ উপজেলার উত্তর বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন সংক্রান্ত তথ্য হালনাগাদ কাজ চলমান ছিলো। এখানে অর্থের বিনিময়ে কাজ করার অভিযোগে দালাল চক্রের সাথে জড়িত হাসান (৩১) ও নাজমুল (২৪) কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে অবৈধ ৫ হাজার ৩৫৫ টাকা এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৩-২০২৫ ০৯:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 164 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া