হাইমচরে আলগী উত্তর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৩ জুন, ২০২৬ ০৮:৪৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে আলগী উত্তর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৭-০৩-২০২৫ ১০:০০ অপরাহ্ন
হাইমচরে আলগী উত্তর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) উপজেলার বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় মাঠে ২নং আলগী উত্তর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারের পূর্ব মুহূর্তে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী। তিনি বলেন, বিগত দিনে আমরা একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্যে আন্দোলন করেছি। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ এতো বেশি অপরাধ করেছে যে, তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ১৭ বছরের আন্দোলন এবং জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে অন্তর্বর্তী সরকার এসেছে। দেশের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই হাসিনা সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক হারুনুর রশিদ ও বিএনপির সদস্য খলিলুর রহমান পাটোয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, আব্দুল খালেক আখন, হাজী ইসহাক খোকন, খোরশেদ আলম কোতওয়াল, মো. বিল্লাল হোসেন আখন, আজিজুল হক বাবুল, সরদার মো. আবু তাহের ও সদস্য আব্দুল কুদ্দুস মেহানতী।

আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, হাইমচর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি আব্দুল মান্নান আখন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান মিয়া, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন মিয়া, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান গাজী, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝিসহ ইউনিয়ন এবং ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ওলামা দল, শ্রমিক দল, মৎস্য দলের নেতা-কর্মীর।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডেলের বাজার জামে মসজিদ ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৩-২০২৫ ১০:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 165 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া