শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৩-২০২৫ ১০:০৬ অপরাহ্ন |
বর্তমান পৌর প্রশাসক ও চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়ার উদ্যোগে ভাঙ্গা এই দুটি রাস্তা মেরামতের কাজ পুনরায় শুরু করা হয়েছে। যার কার্পেটিং কাজ এখন চলছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে সেই রাস্তার উন্নয়ন কাজ সরজমিনে পরিদর্শন করেন চাঁদপুর পৌরসভার নবাগত নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া। এ সময় সহকারী প্রকৌশলী মো. আবুল হাসান, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার এবং অন্যরা উপস্থিত ছিলেন।
নিতাইগঞ্জ সড়কের কার্পেটিং কাজও ঈদের আগে ধরা হবে। এছাড়া লোহারপুল-রয়েজ রোড হতে দোকানঘর রামদাসদী সড়কের কাজও একই প্রকল্পের অধীন অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং সেটির কাজ ঈদুল ফিতরের পর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পৌরসভার এই দুই ইঞ্জিনিয়ার।
উল্লেখ্য, উল্লেখিত রাস্তাগুলোর ভগ্নদশায় অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। ফলে দীর্ঘ ভোগান্তি থেকে মুক্তি পেতে যাচ্ছে এলাকার হাজার হাজার মানুষ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া