শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৩-২০২৫ ১০:১৫ অপরাহ্ন |
সোমবার (১৭ মার্চ) বাদ আসর চাঁদপুর প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক ও ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং জেলার শীর্ষ আলেম-ওলামা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
এ সময় তিনি বলেন, ১৭ বছরে স্বৈরাচারী সরকারের সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে হেফাজতে ইসলাম। এক শাপলা চত্বরের ঘটনা ইতিহাসে নিকৃষ্টতম উদাহরণ। আমাদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে, সেটি অন্য কারো ওপর হয়নি। তাই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে এদেশে রাজনীতি করতে দেয়া যাবে না। জুলাই বিপ্লবে আমাদের সন্তানদের যারা গণহত্যা চালিয়েছে, শেখ হাসিনাসহ সে সকল অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও প্রফেসর আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন জিহাদী, জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা জামায়াতের নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলার সহ-প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি নূরে আলম, পৌর শাখার সহ-সভাপতি মাওলানা ইয়াসিন, হাজীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোস্তফা হাবিব, কচুয়া উপজেলার সেক্রেটারি মুফতি শাহজালাল প্রমুখ।
উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মুফতি শাহাদাত হোসেন কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমেদ, মুফতি আবুল কালাম, প্রচার সম্পাদক হাফেজ রশিদ আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, জেলা ইমাম পরিষদের কোষাধ্যক্ষ মুফতি জাফর আহমেদ, হেফাজতে ইসলাম চাঁদপুর পৌর শাখার সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা তারেক হাসান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা জসিম মাহাদী, অর্থ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি শহীদুল্লাহ, সদর উপজেলার সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মুফতি আশেক এলাহী, সহ-প্রচার সম্পাদক হাফেজ কারী শরিফুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা নেছার আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ইফতারপূর্ব দোয়া ও মোনাজাতে দেশ এবং দেশের মানুষের কল্যাণে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া