শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৩-২০২৫ ১০:২১ অপরাহ্ন |
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে গরীব, দুঃস্থ ও অসহায়দের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
সোমবার (১৭ মার্চ) সকালে নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও ট্যাগ অফিসার আব্দুল্লাহ আল মামুন।
চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।
এ সময় তিনি জানান, রমজান মাস মানুষ যেন ভোগান্তির শিকার না হয়, তাই এ ইউনিয়নে দুটি কেন্দ্রে ভিজিএফ-এর চাল বিতরণ করা হবে। কেন্দ্রগুলো হলো: দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয় ও নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। এ ইউনিয়নে সর্বমোট ৩,৬০০ জন উপকারভোগী ভিজিএফ এর চাল পাবে।
চাল বিতরণকালে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গাজী মো. শফিকুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির মাও. মো. হেদায়েত উল্লাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রুহুল আমিন, যুবদলের সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম প্রধান, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ইউপি সদস্য মো. শাহজালাল শিকদার, মনির হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া