শাহরাস্তিতে দিনমজুর আলমগীরকে জবাই করে হত্যা
১৮ আগস্ট, ২০২৬ ০৬:৩৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

শাহরাস্তিতে দিনমজুর আলমগীরকে জবাই করে হত্যা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৮-০৩-২০২৫ ১২:৫২ পূর্বাহ্ন
শাহরাস্তিতে দিনমজুর আলমগীরকে জবাই করে হত্যা
শাহরাস্তিতে দিনমজুর আলমগীর হোসেন (৩৫) কে জবাই করে হত্যা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ ) রাত ৮ টার পর চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামে প্রতিবেশী প্রবাসী আবুল হোসেনের বাড়ির ছাদে তাকে জবাই করে হত্যা করা হয়। সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

প্রবাসী আবুল হোসেনের স্ত্রী খোদেজা বেগম জানান, রাত ৮ টায় তার দেবর নজরুল ইসলাম শিপন দৌড়ে এসে বাসার ছাদে চোর এসেছে বলে জানালে তিনি ছাদে উঠে মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আমরা সেখানে গিয়ে হত্যার দৃশ্য দেখতে পাই।

খোদেজা বেগম আরও বলেন, এ সময় বাসার গেইট বন্ধ ছিলো, ছাদে ওঠার বিকল্প কোনো পথ নেই। তবে গাছ দিয়ে ছাদে ওঠা যায় বলে ধারণা করছেন।

শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০৩-২০২৫ ১২:৫২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 158 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া