শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০৩-২০২৫ ০১:১৯ অপরাহ্ন |
সোমবার (১৭ মার্চ) রাত ২টা থেকে চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক সেনাবাহিনী ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।
উক্ত যৌথ অভিযানে মোট ৩০টি যানবাহনে তল্লাশি করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে আর্মি ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া