শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০৩-২০২৫ ০৩:১০ অপরাহ্ন |
সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গণহত্যা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ এর গুরুত্ব তাৎপর্য তুলে ধরে চাঁদপুরের জেলা প্রশাসক বলেন, ‘ তিনি ২৫ মার্চ গণহত্যা দিবস ও স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সকলের অংশগ্রহণের আহ্বান জানান।
২৫ মার্চ গণহত্যা,মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপনে চাঁদপুরে ১টি জেলা কমিটি গণহত্যাসহ ১০টি উপ-কমিটি গঠন এবং ১২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’ এ গুলো হলো : জেলা কমিটি , তোপধবনি উপ-কমিটি, পুষ্পস্তবক অর্পণ উপ-কমিটি, আমন্ত্রণ ব্যবস্থাপনা কমিটি, কুচকাওয়াজ উপ-কমিটি, জাতীয় পতাকা পর্যবেক্ষণ উপ-কমিটি ,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা উপ-কমিটি, মিলাদ মাহফিল কমিটি, প্রচার উপ-কমিটি, অর্থ উপ-কমিটি, আলোকসজ্জা উপ-কমিটি,রচনা,কবিতা আবৃত্তি,চিত্রাংকনও কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা উপ-কমিটি। ইতিমধ্যেই এসব কার্যবিবরণীর চিঠি সংশ্লিস্ঠ ব্যক্তিবর্গ ও দপ্তর দপ্তরে আমন্ত্রণ কার্ডসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২৬ মার্চ রাতে সরকারি-বেসরকারি একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ-সূচনা । মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার পাদদেশে পুস্পস্তবক অর্পণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা, সূর্যোদয়ের সাথে সাথেই সরকারি-বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় চাঁদপুর স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু-কিশোরসহ সমাবেশ ও কুচকাওয়াজ,জাতীয় পতাকা ও বিভিন্ন রঙ এর পতাকা দ্বারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপসমূহ সজ্জিত করা হবে। সকাল ১০টায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে শহীদ পরিবারের সমদ্যদের সংবর্ধনা ।
বাদ আছর জাতির শান্তি ,সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনা করে মসজিদ,মন্দির ,গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপাসানালয়ে মোনাজাত বা প্রার্থনা । এ ছাড়াও সকল হাসপাতাল, জেল খানা, সরকারি শিশু পরিবার এবং বাক-শ্রবণ প্রতিবন্ধি স্কুলে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ঠ ভবনের আলোকসজ্জা করা হবে।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ চাঁদপুরের সকল সুধি সমাজের ব্যাক্তিবর্গ এতে উপস্থিত থাকবেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া