চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ০১
২৮ মে, ২০২৬ ০৬:৪৫ পূর্বাহ্ন

  

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ০১

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৮-০৩-২০২৫ ০৪:২৫ অপরাহ্ন
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ০১
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী নিয়মিত অভিযানে চাঁদপুর সদরের বিভিন্ন এলাকা থেকে ইয়াবাসহ ০১ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং পরিদর্শক তাজুল ইসলাম এর সমন্বয়ে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মোঃ দুলাল মাঝি (৩৫), পিতা: তসলিম মাঝি, মাতা: ফিরোজা বেগম, সাং: উত্তর তরপুরচন্ডী, চাঁদপুর সদর, চাঁদপুরকে ০৮(আট) পিছ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পরিদর্শক মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে ১টি নিয়মিত মামলা দায়ের করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০৩-২০২৫ ০৪:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 121 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া