ফরিদগঞ্জে মানবতার প্রদীপ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
১১ জুন, ২০২৬ ০৪:০৪ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে মানবতার প্রদীপ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৮-০৩-২০২৫ ০৮:০৮ অপরাহ্ন
ফরিদগঞ্জে মানবতার প্রদীপ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদগঞ্জে মানবতার প্রদীপ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে পশ্চিম গুপ্টি ইউনিয়ন পরিষদ মাঠে মানবতার প্রদীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শামীম ওসমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুপ্টি পশ্চিম ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব দেলোয়ার হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাংবাদিক জাহিদুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম।

ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে মানবতার প্রদীপ ফাউন্ডেশনের সভাপতি শামীম ওসমান বলেন, গরিব ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। মানুষের জন্য কাজ করতে পারলে অনেক ভালো লাগে, আমাদের যারা সহযোগিতা করছে সবাইকে ধন্যবাদ জানাই।

ইফতার সামগ্রী বিতরনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে মোঃ রাহুল, মেহেদী হাসান, মোঃ ইয়ামিন হাসান, রাফি পাটোয়ারী রবিউল হাসান, সাগর হোসাইনসহ ইউনিয়নের আরো সন্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০৩-২০২৫ ০৮:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 195 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া