পৌর ১৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে ওমর ফারুক ও আব্দুর রাজ্জাক বরকন্দাজের নেতৃত্বে বিশাল মিছিল
১৩ জুন, ২০২৬ ০৮:৪৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

পৌর ১৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে ওমর ফারুক ও আব্দুর রাজ্জাক বরকন্দাজের নেতৃত্বে বিশাল মিছিল

মো. সাইম পাটওয়ারী
১৯-০৩-২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ন
পৌর ১৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে ওমর ফারুক ও আব্দুর রাজ্জাক বরকন্দাজের নেতৃত্বে বিশাল মিছিল
চাঁদপুর পৌরসভা ১৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়।

সম্মেলন, ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিতে যুবদল নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। শহর যুবদলের সদস্য মোঃ ওমর ফারুক খান তুহিন ও ১৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক বরকন্দাজের নেতৃত্বে মিছিলটি মঠখোলা থেকে শুরু হয়ে ওয়্যারলেস এলাকা প্রদক্ষিণ করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসে শেষ হয়। মিছিলে প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সম্মেলন ও ইফতার মাহফিলে যুবদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল গাজী, সহ-প্রচার সম্পাদক মোঃ শাহিন পাটোয়ারী, মোঃ আরিফ খানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। বক্তারা বিএনপির আদর্শ ও চেতনার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং রাজনৈতিক প্রেক্ষাপটে দলের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।

সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। পরে এক বিশেষ দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। চাঁদপুরে যুবদলের এই সম্মেলন ও ইফতার মাহফিল রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


মো. সাইম পাটওয়ারী ১৯-০৩-২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 146 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া