শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৯-০৩-২০২৫ ০৩:৩৮ অপরাহ্ন |
মঙ্গলবার (১৮ মার্চ) মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাবি নামাজের পর রাত ১০ টার দিকে উপজেলার নবীপুর গ্রামে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ির পাশে অপরিচিতি কয়েকজন লোক ও একটি দামি গাড়িসহ ৪-৫ টি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করে। তার কিছুক্ষণ পর ঐ বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
এ সময় আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে মতলব উত্তরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় ঘরসহ সব আসবাবপত্র।
মতলব উত্তর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নুরুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এর আগেই ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন বলেন, রাত ১১টার দিকে বাড়ি থেকে ফোন করে জানায়, আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত কয়েকদিন যাবৎ আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করি, তার সূত্র ধরেই আওয়ামী লীগের দোসররা আমার বাড়িতে আগুন দিয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া