মতলবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ
২৮ মে, ২০২৬ ০৫:৫১ পূর্বাহ্ন

  

মতলবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৯-০৩-২০২৫ ০৪:০২ অপরাহ্ন
মতলবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ
মতলব দক্ষিণে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের মৃত আব্দুল গনি তালুকদারের ছেলে নাছির তালুকদারের ক্রয়কৃত জমিতে জোর পূর্বক রাস্তা নির্মাণ করছে একই গ্রামের মৃত আমিন উদ্দিন তালুকদারের ছেলে হেদায়েত উল্লাহ নামে এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতা।

এলাকার একাধিক ব্যক্তি জানান, রাস্তা নির্মাণ করতে হলে দুই পাশের জায়গার মালিকদের সাথে আলোচনা করে এবং উভয় পক্ষের জায়গার মধ্য দিয়ে নির্মাণ করতে হয়। কিন্তু হেদায়েত উল্লাহ জোর করে নাছির তালুকদারের জায়গার ওপর দিয়ে রাস্তা নির্মাণ করছে।

এ বিষয়ে নাছির তালুকদার বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘোড়াধারী মৌজার ২৩৪ নং খতিয়ান নং-১০৫৩ হাল ২৬৮১/২৬৮৯ দাগে ০৬ একর জমিতে ১৪ একর ভূমির ওপর রাস্তা নির্মাণ করছে।

নাছির তালুকদার জানান, আমার ক্রয়কৃত জমিতে হেদায়েত উল্লাহ গং ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা জোরপূর্বক বাঁশ দিয়ে ফাইলিং দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা চালায়। আমরা বাধা দিতে গেলে গালমন্দ ও হুমকি দিয়ে আসছে। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ রাখতে বল্লেও তারা নিষেধ অমান্য করে রাস্তা নির্মাণ করছে। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে হেদায়েত উল্লাহ তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কারো জায়গায় রাস্তা নির্মাণ করিনি। এটা সরকারি জায়গা, ওদের নিষেধাজ্ঞার জায়গা অন্য দাগে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন, আদালতের নিষেধাজ্ঞার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৯-০৩-২০২৫ ০৪:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 146 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া