ফরিদগঞ্জে ভিজিএফ কার্ড নিয়ে অন্যরকম চালবাজি
২৫ মে, ২০২৬ ০২:১০ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে ভিজিএফ কার্ড নিয়ে অন্যরকম চালবাজি

অনলাইন ডেস্ক
১৯-০৩-২০২৫ ০৮:৫৫ অপরাহ্ন
ফরিদগঞ্জে ভিজিএফ কার্ড নিয়ে অন্যরকম চালবাজি

পবিত্র ঈদুল ফিতরের ভিজিএফের চাল নিয়ে অন্যরকম চালবাজির অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ফরিদগঞ্জ উপজেরার পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামিম’র দিকে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের পাশ কাটিয়ে এলাকার কথিত সমন্বয়ককে সাথে নিয়ে ভিজিএফ কার্ড বিতরণ ও চাল বিলি করেছেন। আবার তার সাথে মনমালিন্য থাকায় ওই সমন্বয়ককে দিয়েই ইউনিয়ন পরিষদের হিসাব সহকারির বিরুদ্ধে কার্ড হাতিয়ে নেয়ার অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটে করেছেন এমন অভিযোগও রয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ওই ইউপির প্রশাসনিক কর্মকর্তা।


জানা গেছে, গত রোববার (১৬ মার্চ ২০২৫) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ভাবে বরাদ্দ ১৭শত ২৭টি ভিজিএফ কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণ করার এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের এলাকার কথিত সমন্বয়ক মোস্তফা অভিযোগ তুলেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি ইউনুছ তার পরিবারের সদস্যদের জন্য একাধিক কার্ড নিয়ে চাল নিচ্ছে। এরকম একটি ভিডিও সামাজিক যোগমাধ্যমে ভাইরাল হয়।


ঘটনার বিষয়ে জানতে অনুসন্ধানে গেলে উঠে আসে ভিন্নচিত্র । অভিযোগ উঠে আসে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল শামিমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কৌশলে পাশ কাটিয়ে সমন্বয়ক মোস্তফার সহযোগিতা নিয়ে ভিজিএফ এর কার্ড বিতরণ ও চাল বিতরণ করেছেন। এমনকি সমন্বয়ক মোস্তফাকে তিনি ভিজিএফর ১০টি কার্ড দিয়েছেন। এমনকি তার সাথে মনমালিণ্য থাকায় ভিন্ন ভাবে ভিজিএফ কার্ড সংগ্রহ করা হিসাব সহকারি ইউনুছকে ফাঁসানোর চেষ্টা করেছেন।


ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি মো. ইউনুছ বলেন, আমি আমার বাড়ির আশপাশের লোকজনের সচিবের কাছ থেকেই কয়েকটি কার্ড সংগ্রহ করে তাদের দিয়েছি। তারাও নিজেরাই চাল সংগ্রহ করেছে। কিন্তু আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। সমন্বয়ক মোস্তফা আমার বাড়ির ছেলে। তার সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। একটি পক্ষ সুযোগ বুঝে তাকে ব্যবহার করেছে।


নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইউপি সদস্যরা জানান, সচিব তথা প্রশাসনিক কর্মকর্তা শামিম তার নিজস্ব বাহিনী দিয়ে পরিষদ পরিচালনা করছেন। পরিষদে আমরা থেকেও নাই। সর্বশেষ ভিজিএফ এর কার্ড বিতরণ ও চাল বিতরণেও আমাদেরকে নামমাত্র কিছু কার্ড দিয়ে বাকী কার্ড নিজেই বিলি করেছেন তার লোক দিয়ে।


ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের পাটওয়ারী জানান, আমি ফ্যাসিবাদের আমলেও  জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। তারা আমাকে ভালোবেসে জীবনের ঝুঁকি নিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি তাদের একটা  ভিজিএফের একটা কার্ড দিতে পারি না। সচিব তথা প্রশাসনিক কর্মকর্তা আমাকে না জানিয়ে নিজে কাকে কিভাবে কি দিচ্ছে, আমি জানি না।


ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল শামিম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, চেয়ারম্যানসহ সকলের উপস্থিতিতে মাস্টাররোলে চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে কার্ড বিতরণ করা হয়েছে। আমরা চাল বিতরণ করে কার্ড সংগ্রহ করার সময়ে সমন্বয়ক পরিচয়ে মোস্তফা ১০টি কার্ড ছিনিয়ে নিয়ে যায় এবং হট্টগোল সৃষ্টি করে।


 এবিষয়ে সমন্বয়ক পরিচয় দেয়া মোস্তফা জানান, কার্ড ছিনিয়ে নেওয়া ও আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।


উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, বিষয়টি আমি জেনে ও চেয়ারম্যান ও  ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা নিব।


অনলাইন ডেস্ক ১৯-০৩-২০২৫ ০৮:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 457 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া