পেছালো এসএসসির গণিত পরীক্ষা, সংশোধিত রুটিন প্রকাশ
০২ জুন, ২০২৬ ০৫:০৮ অপরাহ্ন

  

পেছালো এসএসসির গণিত পরীক্ষা, সংশোধিত রুটিন প্রকাশ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৯-০৩-২০২৫ ১০:০২ অপরাহ্ন
পেছালো এসএসসির গণিত পরীক্ষা, সংশোধিত রুটিন প্রকাশ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) গণিতর পরীক্ষা এক দিন পিছিয়ে ২১ এপ্রিল করা হয়েছে। রুটিন অনুযায়ী আগামী ২০ এপ্রিল গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল।

আজ বুধবার (১৯ মার্চ) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত রুটিন থেকে এ তথ্য জানা যায়।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১০ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১৩ মে। আর ব্যাবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

২০২৫ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১ টি। প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩ টি।

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন, ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৯-০৩-২০২৫ ১০:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 143 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া