মতলবের মেঘনা নদীতে জাটকা রক্ষা অভিযানে ৭ জেলে আটক
২৮ মে, ২০২৬ ০৫:০০ পূর্বাহ্ন

  

মতলবের মেঘনা নদীতে জাটকা রক্ষা অভিযানে ৭ জেলে আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৯-০৩-২০২৫ ১১:৪৮ অপরাহ্ন
মতলবের মেঘনা নদীতে জাটকা রক্ষা অভিযানে ৭ জেলে আটক
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ ২০২৫) বিকেল ৩টা হতে ৫ টা পর্যন্ত মেঘনা নদীর দশানী অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, সিসি/পিও মোহাম্মদ কবীর, পুলিশের উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন। সহায়তা করে মোহনপুর আউটপোস্ট, বাংলাদেশ কোস্টগার্ড।

আটককৃত সাতজনের মধ্যে ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। বাকি দুজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয়।

৭ দিনের কারাদণ্ডপ্রাপ্তরা হলো: মতলব উত্তর উপজেলার জোড়খালী গ্রামের নূর মোহাম্মদ মিজির ছেলে নূরুল হক, হারেছ সরকারের ছেলে মফিজুল ইসলাম, কাশেম মাতবরের ছেলে নূর হোসেন ও মুল্লুক বেপারীর ছেলে কাউছার। আর জোড়খালী গ্রামের মাইনুদ্দিন সরকারের ছেলে নুরুল সরকারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয় জোড়খালী গ্রামের নূরুল হক মিজির ছেলে হাবিবুর রহমান ও জালালুদ্দিন সরকারের ছেলে সাকিব আল হাসানকে। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৯-০৩-২০২৫ ১১:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 126 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া