শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৩-২০২৫ ০২:৩৮ অপরাহ্ন |
বুধবার (১৯ মার্চ) সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ৪ হাজার ৬শ ২১ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে সরকারি চাল বিতরণ করা হয়।
এদিন সকালে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। তিনি পৌরসভার ১২টি চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। পরিবার প্রতি ১০ কেজি করে মোট ৪৬ হাজার ২১০ কেজি চাল বিতরণ করা হয়।
এসময় প্রশাসকের সহায়ক ও দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরদের মধ্যে হাজীগঞ্জ থানার অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, প্রকৌশলী মো. আজিজুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, সৈয়দ ফেরদৌস আহমেদ ও পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া