এখন থেকে দেশে বসেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা
২৬ মে, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন

  

এখন থেকে দেশে বসেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা

অনলাইন ডেস্ক
২০-০৩-২০২৫ ০৩:০৬ অপরাহ্ন
এখন থেকে দেশে বসেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা
এখন থেকে দেশে বসেই অস্ট্রেলিয়ার ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা। ঢাকায় অস্ট্রেলিয়ার দূতাবাসে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। এর আগে অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়ার জন্য বাংলাদেশিদের ভারতের নয়াদিল্লিতে যেতে হতো।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোনালাপে জানিয়েছেন, এখন থেকে অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে উপদেষ্টা পরিষদকে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তাঁর কাছে এই অনুরোধ করেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


অনলাইন ডেস্ক ২০-০৩-২০২৫ ০৩:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 105 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া