বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাশ
২৮ মে, ২০২৬ ০৩:৫৬ পূর্বাহ্ন

  

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাশ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২০-০৩-২০২৫ ০৪:২৮ অপরাহ্ন
বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাশ
বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর রেখে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাস হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদে এই আইন পাস হয়। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

তিনি বলেন, এই আইনের সংশোধনী নিয়ে উপদেষ্টা পরিষদে ঘণ্টাখানেক আলোচনা হয়। আইনে বলাৎকারের নতুন একটি সংজ্ঞা দেয়া হয়েছে। তাছাড়া, ডিএনএ টেস্ট কিভাবে দ্রুত করা যায় সেটি নিয়েও আলোচনা চলছে।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই এটি থাকবে। কিন্তু এটি আলাদা সেকশনে হবে। এই বিষয়ে আইন উপদেষ্টা আরও বিস্তারিত বলবেন।

এ সময় চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৩-২০২৫ ০৪:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 125 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া