চাঁদপুর সদর যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক
২৮ মে, ২০২৬ ০৩:৫৭ পূর্বাহ্ন

  

চাঁদপুর সদর যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২০-০৩-২০২৫ ০৬:১৭ অপরাহ্ন
চাঁদপুর সদর যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক
চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে মোস্তফা নামে চাঁদাবাজ এবং সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) রাত ৯ টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে চাঁদপুর সদর উপজেলার বাস স্ট্যান্ড এলাকা থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. মোস্তফা (৪৫) কে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তি সদর উপজেলার তরপুরচন্ডি ইউনিয়নের সাবেক মেম্বার বলে জানা যায়।

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৩-২০২৫ ০৬:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 201 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া