শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৩-২০২৫ ০৭:১০ অপরাহ্ন |
বৃহস্পতিবার (২০ মার্চ) মধ্যরাত থেকে ২টা পর্যন্ত পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ এই চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে মোট ৪০টি যানবাহনে তল্লাশি করা হয়।
তল্লাশি চলাকালীন সময়ে ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট, ৯নং ইউনিয়ন এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. রুবেল গাজী (২৫) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট হতে ১০ পিচ ইয়াবা, ১টি নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল এবং ১টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া