শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৩-২০২৫ ০৯:১৪ অপরাহ্ন |
বৃহস্পতিবার (২০ মার্চ ) বেলা ১২টায় আদর্শ স্কুল মতলব মাঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ইসলামিক সোসাইটি মতলবের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুর রহমান।
আদর্শ স্কুল মতলবের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবদুর রহিম সরকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালেহ আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম পাটওয়ারী। বক্তব্য রাখেন ইসলামিক সোসাইটির সেক্রেটারী মো. মোস্তফা মিয়া, সদস্য মো. শরীফ পাটওয়ারী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হক, ক্রীড়া শিক্ষক মো. বোরহান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের আরবী শিক্ষক মো. আবুল বাশার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া