চিরনিদ্রায় শায়িত হলেন শাহতলীর পীর সাহেব মাওলানা আবুল বাশার
০৭ মে, ২০২৬ ০৭:২৩ পূর্বাহ্ন

  

চিরনিদ্রায় শায়িত হলেন শাহতলীর পীর সাহেব মাওলানা আবুল বাশার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২০-০৩-২০২৫ ০৯:২৮ অপরাহ্ন
চিরনিদ্রায় শায়িত হলেন শাহতলীর পীর সাহেব মাওলানা আবুল বাশার
জানাজায় হাজারো মুসল্লি ও ভক্তের উপস্থিতি এবং সকলের সরব-নীরব কান্নায় চিরনিদ্রায় শায়িত হলেন চাঁদপুর সদর উপজেলার শাহতলীর পীর সাহেব মাওলানা আবুল বাশার।

বৃহস্পতিবার (২০ মার্চ ) বাদ জোহর চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দিস্থ নতুন বাড়িতে নামাজে জানাজা শেষে শাহতলীর পীর সাহেব খ্যাত, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আবুল বাশার সাহেবের দাফন সম্পন্ন হয়।

সকাল হতে দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত ছুটে আসেন জানাজায় অংশগ্রহণ এবং পীর সাহেবকে শেষবারের মতো একনজর দেখার জন্যে। নামাজে জানাজার পূর্বে আবেগাপ্লুত হয়ে পড়েন এলাকাবাসী, ভক্ত ও মুরিদগণ।

এসময় মরহুমের জানাজায় রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বহু মুরিদান, ভক্ত, এলাকাবাসী ও বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৩-২০২৫ ০৯:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 164 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া