মতলবে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক কারবারি আটক
২৮ মে, ২০২৬ ০২:৫৬ পূর্বাহ্ন

  

মতলবে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক কারবারি আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২১-০৩-২০২৫ ০১:০২ পূর্বাহ্ন
মতলবে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক কারবারি আটক
চাঁদপুর জেলায় গত বছরের ০৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

বৃহস্পতিবার ( ২০ মার্চ) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত যৌথ অভিযানে উত্তর মতলব উপজেলার বেলতলী এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন (৩২)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, ২টি গাঁজার ফিল্টার, ২টি সীম কার্ড, ২টি গাঁজা মাপার মেশিন, ২টি ছুরি, ২টি কাটার এবং নগদ ১৩৩৯০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৩-২০২৫ ০১:০২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 152 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া