শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৩-২০২৫ ০১:৩৭ পূর্বাহ্ন |
বৃহস্পতিবার (২০ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপ-সচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়।
জানা গেছে, মোহাম্মদ মহসীন উদ্দিন এর নিজ জেলা ময়মনসিংহ। তিনি সর্বশেষ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (পরিকল্পনা-২ শাখা) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৪তম বিসিএস ক্যাডার। এর আগে তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি পদোন্নতির খবর পেয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। যাদের আত্মত্যাগ ও বদান্যতার জন্য এ পদোন্নতি পেয়েছেন তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়েছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া