চাঁদপুরে পুলিশের অভিযানে ৮৮২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ মে, ২০২৬ ০২:৫৭ পূর্বাহ্ন

  

চাঁদপুরে পুলিশের অভিযানে ৮৮২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২১-০৩-২০২৫ ১২:৫৫ অপরাহ্ন
চাঁদপুরে পুলিশের অভিযানে ৮৮২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুর জেলা পুলিশের অভিযানে ৮৮২ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) চাঁদপুর জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মাজাহরুল হক সঙ্গীয় ফোর্সসহ বুধবার( ১৯ মার্চ) শাহরাস্তি থানাধীন টামটা (উত্তর) ইউপি হতে ৮০০ (আটশত ) পিস ইয়াবা ট্যাবলটসহ আসামী মোঃ রনি মিয়া (২৮), পিতা-মোঃ ছালাম মিয়া, মাতা-নুন নাহার, সাং-ফনকুল, ১নং ওয়ার্ড, মুছাপুর ইউপি, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জকে গ্রেপ্তার করেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) আরেকটি অভিযানে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ খুরশীদ আলম সংগীয় ফোর্সসহ মতলব উত্তর থানাধীন ১২নং ফরাজীকান্দি ইউনিয়ন হতে আসামী মোঃ ইকবাল (৩৮), পিতা- মোঃ হারুন হাওলাদার, মাতা- মৃত রাফেজা বেগম, সাং- হাওলাদার ঢাঙ্গী, ভাসানচর ইউপি, থানা- সদরপুর, জেলা- ফরিদপুরকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ ছায়েম সঙ্গীয় ফোর্সসহ আসামী মোঃ সরোয়ার নিরব (৪০), পিতা-মৃত আব্দুর সাত্তার, মাতা-মমতাজ বেগম, সাং-টোরাগড়, মিজি বাড়ী, ৮নং পৌর ওয়ার্ড, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুরকে ১০(দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৩-২০২৫ ১২:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 133 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া