ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ফরিদগঞ্জে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল
১৩ জুন, ২০২৬ ০৭:৩১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ফরিদগঞ্জে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২১-০৩-২০২৫ ০১:০২ অপরাহ্ন
ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ফরিদগঞ্জে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে অবৈধ ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ফরিদগঞ্জে ইসলামী যুব আন্দোলন বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে থানার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাও. মুহাম্মদ নুরুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. মাছুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইন, ইসলামী আন্দোলন ফরিদগঞ্জ শাখার সভাপতি মাও. আবু মুসা, সাবেক সভাপতি মাও. বেলাল হোসাইন রাজী, মাও. হেলাল হোসাইন, বাংলাদেশ মুজাহিদ কমিটি ফরিদগঞ্জ শাখার সভাপতি মাও. হাফেজ আহম্মেদ, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি প্রভাষক মাও. হুমায়ুন কবির রাজু, ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদগঞ্জ শাখার সভাপতি শফিকুর রহমান, যুব আন্দোলনের জুয়েল রানা, উপজেলা ছাত্র আন্দোলন সভাপতি মিনহাজুল ইসলাম প্রমুখ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৩-২০২৫ ০১:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 148 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া