চাঁদপুরে র‌্যাব-১১ এর অভিযানে নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ মে, ২০২৬ ০২:৫৬ পূর্বাহ্ন

  

চাঁদপুরে র‌্যাব-১১ এর অভিযানে নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২১-০৩-২০২৫ ০৩:০০ অপরাহ্ন
চাঁদপুরে র‌্যাব-১১ এর অভিযানে নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরে র‌্যাব-১১ কুমিল্লার মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা এবং নারীসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সকালে র‌্যাব-১১ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এর আগে ২০ মার্চ দিনগত রাতে র‌্যাব-১১ এর একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের শ্রীরামদী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. এমরান হোসেন (৩৩), মো. আলী আকবর খান (৪২), শাবানা বেগম (৩০) ও মো. আলামিন শেখ (২৮) নামক ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তাদের হেফাজত থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার এমরান ঢাকার শ্যামপুর থানার হাফেজনগর গ্রামের হিরু মিয়ার ছেলে, আকবর খুলনা জেলার সোনাডাঙ্গা থানার সোনাডাঙ্গা গ্রামের মৃত জয়নাল আবেদীন খানের ছেলে, শাবানা বেগম একই গ্রামের মৃত গোলাম মোস্তফার মেয়ে এবং আলামিন খুলনা জেলার রুপসা থানার জাবুসা গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে।

র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেফতার আসামিরা জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে চাঁদপুর, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারি ও সেবীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৩-২০২৫ ০৩:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 211 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া