ইফতারে রাখতে পারেন শরবত-ই মোহাব্বত
১৯ মে, ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ইফতারে রাখতে পারেন শরবত-ই মোহাব্বত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২১-০৩-২০২৫ ০৩:৪৮ অপরাহ্ন
ইফতারে রাখতে পারেন শরবত-ই মোহাব্বত
ইফতারিতে নানান ধরনের শরবত খান সবাই। লেবু, ট্যাংসহ নানান কিছু। বিভিন্ন ফলের রস, লাচ্ছি, স্মুদি যে যার পছন্দমতো ইফতারের মেন্যুতে রাখেন। তবে আজ আপনার ইফতারের মেন্যুতে রাখতে পারেন শরবত-ই মোহাব্বত। নাম শুনেই বেশ রাজকীয় মনে হচ্ছে, খেতেও অনেক মজা।

চলুন বানানোর পদ্ধতিটি জেনে নেওয়া যাক-

উপকরণঃ

১. তরমুজের জুস আধা কাপ

২. তরমুজের টুকরা এক কাপ

৩. জ্বাল করা ঠান্ডা দুধ ২ কাপ

৪. সুগার সিরাপ স্বাদমতো

৫. বরফ প্রয়োজনমতো

৬. রুহ আফজা ২ টেবিল চামচ

পদ্ধতিঃ একটি পাত্রে দুধ নিন। এবার তার সঙ্গে স্বাদমতো সুগার সিরাপ মিশিয়ে নিন। এবার একে একে তরমুজের ছট টুকরো, তরমুজের রস, রুহ আফজা দিয়ে মিশিয়ে নিন। ব্লেন্ড করা যাবে না। চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিন।

পরিবেশনের আগে পরিমাণমতো বরফের টুকরা দিয়ে দিন। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন। চাইলে উপরে পুদিনা পাতা বা তরমুজের ফুল বানিয়ে সাজিয়ে দিতে পারেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৩-২০২৫ ০৩:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 212 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া